চট্টগ্রামে ২২ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকা থেকে ২২ হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির সাড়ে সাত লাখ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, শনিবার ভোর রাত ৩টার দিকে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় র্যাব।
“এ সময় ২২ হাজার ৩০০ ইয়াবাসহ কালাম ও রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ইয়াবা বিক্রি থেকে পাওয়া সাত লাখ ৬৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।”
র্যাব কর্মকর্তা সোহেল বলেন, “গ্রেপ্তার দুজনই কক্সবাজারের টেকনাফ থেকে নিয়মিত ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।”
