২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কুপিয়ে খুন, গ্রেপ্তার ১

জামালপুর সদরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।   

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার মহেশপুর কালিবাড়ি গ্রামে এ হামলায় নিহত তমিজ উদ্দীনের (৬০) ওই গ্রামের বাসিন্দা।  

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, তমিজ উদ্দীনের সঙ্গে প্রতিবেশী সাজু মিয়ার (৩৫) টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিল।    

বেলা ১১টার দিকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় তমিজ উদ্দীনকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাজু।

আশঙ্কাজনক অবস্থায় তাকে নান্দিনা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মজিবুর আরো জানান, খবর পেয়ে পুলিশ তমিজের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।