সুনামগঞ্জ কলেজে শ্রেণিকক্ষে পটকা বিস্ফোরণ
সুনামগঞ্জ সরকারি কলেজে ক্লাস চলাকালে একটি শ্রেণিকক্ষে পটকা বিস্ফোরিত হয়েছে।
কলেজের ছাত্র-ছাত্রীরা জানান, ৪নং কক্ষে একাদশ শ্রেণির অর্থনীতির ক্লাসে কে বা কারা পটকা বিস্ফোরণ ঘটালে সবাই ওই কক্ষ থেকে বেরিয়ে যায়।
এ সময় পাশের ক্লাস রুমগুলোতে বোমা আতংক ছড়িয়ে পড়ে। পরে পটকা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হলে আবার ক্লাস শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা আরো জানান, পটকা বিস্ফোরণ ঘটার পর কয়েকজন ছেলে দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানানো হবে বলে উপাধক্ষ্য মহিবুল ইসলাম জানান।
