গোপালগঞ্জে বিএনপি নেতা আটক
হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাসু বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী থেকে পুলিশ তাকে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে নাশকতা করতে পারেন এ আশংকায় তাকে আটক করা হয়েছে।
