২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমতী নদীতে হাত-পা বাঁধা লাশ

কুমিল্লার দড়িকান্দিতে গোমতী নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 07:21 PM

রোববার দুপুরে উদ্ধার এ যুবকের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল। 

মুরাদনগর থানার ওসি নাজিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তাকে হত্যা করে মোটা রশি দিয়ে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।