লাগেজ ‘চুরি’র সঙ্গে জড়িত থাকায় শাহজালালে আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
তিনি দাবি করেন, গ্রেপ্তার জয়নাল বিমানবন্দর এলাকার বিদেশি যাত্রীদের ‘লাগেজ চোর’দের মূল হোতা।
এর আগেও তাকে কয়েকবার আটক করা হয়েছে জানিয়ে এএসপি আলমগীর বলেন, “গ্রেপ্তারের পর জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মালামাল উদ্ধার করা হয়। জয়নালের বিরুদ্ধে লাগেজ চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে।
“বেশ কয়েকদিন আগে একটি মামলার জামিনে ছাড়া পেয়েই সে আবার লাগেজ চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।”
গ্রেপ্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন।
