২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

দিনাজপুরের বীরগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বাবা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমীন আকতার নুপুর (৩৫) বীরগঞ্জের ঝাড়বাড়ি কলেজের প্রভাষক। তিনি বীরগঞ্জের উপজেলা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলামের মেয়ে।

আহত নুরুল ইসলামকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে বীরগঞ্জের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবারে সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন নুপুর। পথে জামতলীতে একটি বাইসাইকেলকে জায়গা দিতে গিয়ে তাদের মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়।

গুরুতর আহত নুপুরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।