২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হত্যাসহ ২১ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।
বাবু কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা।
এসআই সন্তোষ জানান, বাবুর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় দুটি হত্যা মামলা ছাড়াও ছয়টি অস্ত্র মামলা, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ওপর হামলা, লবণ ঘের দখলসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে।
“এছাড়া মিথ্যা মামলা করার অপরাধে বাবুর বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানাও রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য কুতুবদিয়া থানা থেকে নগর গোয়েন্দা পুলিশের সহায়তা চাওয়া হয়েছিল।"
বাবুকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হবে বলে এসআই সন্তোষ জানান।
