বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
সাতক্ষীরা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
ফাইল ছবি
নিহত আইয়ূব আলী (৩৫) সদর উপজেলার বৈকারি গ্রামের বাসিন্দা। ভারত থেকে গরু আনার পথে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।
আইয়ূবের কয়েক সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজিবি কর্মকর্তা নজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে আইয়ূবসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এসময় জয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই আইয়ূবের মৃত্যু হয়। তার লাশ আনা হয়েছে।
