২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাংবাদিকরা ব্যক্তিস্বার্থে বিভক্ত'

বাংলাদেশের সাংবাদিকরা 'আদর্শিক' জায়গা থেকে নয় বরং 'ব্যক্তিগত স্বার্থে' বিভক্ত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত 'বাংলাদেশ প্রতিদিন'- এর সম্পাদক নঈম নিজাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

১৪ অক্টোবর মঙ্গলবার রাতে নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশ ও প্রবাসের সাংবাদিকরা বিভক্ত হয়েছেন অভিন্ন কারণে। সেটি কোনো আদর্শিক নয়, ব্যক্তিস্বার্থে সাংবাদিকরা বিভক্ত।"

"সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ না হোন, তাহলে পেশাগত অধিকার সুরক্ষা করা সম্ভব হবে না। আর এ ঐক্য তখনই সম্ভব যখন আমরা সকলে ব্যক্তিস্বার্থের উর্দ্ধে উঠতে সক্ষম হবো।"

‘বাংলাদেশের সাহিত্য ও সাংবাদিকতা’ শীর্ষক এই মুক্ত আলোচনা অনুষ্ঠানে 'দৈনিক কালের কণ্ঠে'র সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, "যখনই সাংবাদিক সমাজকে বিভক্ত হতে দেখেছি, তখনই আমার মনে হয়েছে দেশ সর্বনাশের পথে ধাবিত হচ্ছে।"

আয়োজক সংগঠনের সভাপতি নজমুল আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি দর্পণ কবীরের সঞ্চালনে এই সেমিনারে আরো বক্তব্য দেন সাপ্তাহিক ঠিকানা সম্পাদক লাবলু আনসার, আজকাল পত্রিকার সম্পাদক আহমেদ মুসা, সাংবাদিক মইনুদ্দিন নাসের প্রমুখ।