ভাষানটেকের ওসিকেও সরানো হল
খুনীদের সঙ্গে পুলিশের সখ্যের অভিযোগ ওঠার পর ভাষানটেক থানার এক ফাঁড়ির ১৯ পুলিশ সদস্যকে বরখাস্তের পর এবার ওই থানার ওসিকে বদলি করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসনে আরার জায়গায় কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে নিয়োগ দেয়া হয়েছে।
ভাষানটেকে গত বৃহস্পতিবার বিকালে মামাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাসির উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে বখাটেরা।
হত্যাকারীদের সঙ্গে পুলিশের সখ্যের অভিযোগ ওঠার পর সোমবার সন্ধ্যায় ভাষানটেক ফাঁড়ির একজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৩ জন কনস্টবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রত্যাহার করা হয় ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকে।
এরপর মঙ্গলবার শরীফ হোসেন ওরফে চক্কা নামে ওই হত্যা মামলার এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
উপ-কমিশনার নিশারুল আরিফ বলেন, সাময়িক বরখাস্ত হওয়া ১৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. জসিম উদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
