অধ্যাপক হলেন ৩৬৬ জন
বিভিন্ন সরকারি কলেজের ৩৬৬ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া বেশ কয়েকজন অধ্যাপককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এছাড়া কয়েকজন কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলেও বিভিন্ন কলেজে সংযুক্তি দেওয়া হয়েছে।
