নওগাঁয় শিক্ষকের লাশ উদ্ধার
নওগাঁ জেলা শহরের নিজ বাসভবন থেকে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মন্টু মান্দা উপজেলার বলিহার কলেজের সাবেক প্রভাষক।
স্বজনদের বরাত দিয়ে ওসি জাকিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতের খাবার খেয়ে একাই ঘরে ঘুমিয়ে পড়েন মোজাম্মেল। সকালে ঘুম থেকে উঠে তার দ্বিতীয় স্ত্রী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে অন্যদের খবর দেন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এটি হত্যা না আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয় বলে জানান পুলিশ কর্মকর্তা জাকিরুল।
