২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহ ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার বিকালে উপজেলার গোয়াতলান শসার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাকান্দার রণকান্দা গ্রামের ইয়াকুব আলী (২০), উজ্জ্বল (১৫) ও নিজাম (১৮)।

তারাকান্দা থানার ওসি আলী আহম্মেদ জানান, ফুলপুরগামী মোটরসাইকেলটি গোয়াতলা শসার বাজারের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই ইয়াকুব আলী ও উজ্জ্বল মারা যান। গুরুতর আহত নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি।