২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ অধ্যাপককে পদায়ন

বিভিন্ন সরকারি কলেজের ৪৩ জন অধ্যাপককে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এদেরকে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, অধ্যাপক হিসাবে আগেই পদোন্নতি পেলেও এই ৪৩ জন অধ্যাপক আগের কর্মস্থলেই (ইনসিটু) সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছিলেন।

“এখন এদের পদায়ন হওয়ায় এরা অধ্যাপকের দায়িত্ব পালন করবেন এবং সহযোগী অধ্যাপক হিসাবে আরও ৪৩ জনকে পদোন্নতি দেওয়া যাবে।”