২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলিপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার সকালে উপজেলার তবকপুর পুড়িরপঠল গ্রামের এ ঘটনায় নিহত হন নওয়াব আলী (৬৫)।

উলিপুর থানার ওসি জমির উদ্দিন জানান, পুড়িরপঠল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহফুজাররের সঙ্গে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নওয়াব আলীর সাথে বিরোধ চলে আসছিল। রোববার রাতে মাহফুজার বেড়া দিয়ে প্রতিপক্ষের পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

সোমবার সকাল ৯টার দিকে ওই বেড়া সরিয়ে বাড়ি থেকে বাইরে এলে মাহফুজার তার লোকজন নিয়ে নওয়াব আলীর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আজগার আলী (৪৫), এনামুল (২০) ও জোবেদা বেগমকে (২৮) আটক করা হয়েছে বলে জানানি ওসি।

ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।