কমলাপুর স্টেশনে ইয়াবাসহ যুবক আটক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২০০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রেল পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেন তূর্ণানিশীতায় করে কমলাপুর স্টেশনে আসেন সেলিম।
“সন্দেহজনক আচরণের কারণে দেহ তল্লাশি করে তার শার্টের পকেটে ২০০ ইয়াবা পায় রেল পুলিশ সদস্যরা।"
ওসি বলেন, “ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় আনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সেলিম। এভাবে তিনি আগেও কয়েকবার ঢাকায় ইয়াবা এনে বিক্রি করেছেন।"
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
