গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই শাহ কামাল জানান, রোববার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের পরণে নীল রংয়ের জিন্স প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল।”
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
