২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 07:59 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার বোরহান উদ্দিন চৌধুরী (৩২) হাটহাজারি উপজেলার মদুনাঘাট এলাকার বাসিন্দা।

নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেডিক্যাল পূর্ব গেইট থেকে বোরহানকে আটকের পর শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার বোরহানের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।