দিনাজপুরে ৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাত বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এরা হলেন- নরসিংদীর বেলাবো উপজেলার উজিলাবো গ্রামের হাবিবুল্লাহ (২৪), আশরাফ আলী (১৯), কাউছার হোসেন (২৭), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বয়রা গ্রামের জয়শংকর বর্মণ (৩৬), ঢাকার আশুলিয়া উপজেলার বাদাইল গ্রামের ছেলে বাবু মিয়া (১৭), পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার বানিয়াপাড়ার আনন্দ বর্মণ (১৯)ও নীলফামারী সদরের পূর্বডাঙ্গাপাড়ার হরি রায় (১৭)।
বিজিবি হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সাত বাংলাদেশি শনিবার অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর তাদের হস্তান্তর করা হয়।
ওই সাত বাংলাদেশিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
