বাগেরহাটে ইজিবাইক-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক জন নিহত ও চার জন আহত হয়েছেন।
রোববার বিকালে খুলনা-মংলা মহাসড়কের খাজুরা ফয়সাল ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল গাজী (৬৫) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের বাসিন্দা। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, রোববার বিকাল ৫টার দিকে বাগেরহাট থেকে খুলনামুখী যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জলিল ঘটনাস্থলে মারা যান এবং বাকি চারজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
