২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতক চুরির চেষ্টা, ‘খালা’ আটক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে, যিনি ওই শিশুর খালা বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 10:51 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আটক সুমি আক্তার (১৯) ওই নবজাতকের মা আসমা আক্তারের বোন।

রোববার ভোরে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সুমিকে আটক করেন কর্তব্যরত আনসার সদস্যরা।

মোজাম্মেল বলেন, “জিজ্ঞাসাবাদে সুমি বলেছে, শিশুটিকে সে টঙ্গিতে একজনের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।”

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি পরিদর্শক মোজাম্মেল। শিশুটির মায়েরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

সুমির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মোজাম্মেল হোসেন জানান।