অতিরিক্ত যাত্রী তোলায় লঞ্চকে জরিমানা
অতিরিক্ত যাত্রী তোলায় ভোলা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ এমএল তাজ-১ কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
ভোলা বিআইডব্লিউটিএ'র ট্রাফিক অফিসার মো. নাসিম জানান ভোলা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ এমএল তাজ-১ এর যাত্রী ধারণ ক্ষমতা ১১৯ জন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ ওই লঞ্চে ১৮১জন যাত্রী তোলে।
এসময় লঞ্চঘাটে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লঞ্চ মালিককে এক হাজার টাকা জরিমানা করেন।
