মাদকাসক্তকে পুলিশে দিলেন বাবা
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাদুল্লাপুরের ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জুয়েলকে এ সাজা দেন।
এর আগে মাদকাসক্ত ছেলে জুয়েলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একই দিন সকালে ছয় পুরিয়া গাঁজাসহ জুয়েলকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা আতিয়ার।
সাজা ঘোষণার পর জুয়েলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
