২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ শেষে ফিরেছেন রাষ্ট্রপতি

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এসময় ডিপ্লোম্যাটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে গত ১ অক্টোবর হজ পালনের জন্য সৌদি আরব যান রাষ্ট্রপতি।

আবুল কালাম আজাদ বলেন, “রাষ্ট্রপতি বিমানে ফেরার সময় ফিরতি হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।”

তিনি বলেন, ফেরার আগে গত রাতে মহানবীর রওজা জিয়ারত করেছেন রাষ্ট্রপতি। এছাড়া তিনি রিয়াজুল জান্নাত মসজিদে নামাজ আদায় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মোনাজাত করেছেন।