২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, কোটালীপাড়ার মঠবাড়ী গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (২৩) ও বরিশালের অগৈলঝাড়া উপজেলার চকরিবাড়ী গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জসীম মিয়া (২৫)।

গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলিমুল হক জানান, গোপন সংবাদ পেয়ে আগে থেকেই ওই স্থানে অবস্থান নেয় ডিবি পুলিশ। এসময় ওই দুইজনের দেহ তল্লাশি করে পকেট থেকে একশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।