২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার ভোর সাড়ে ৫টায় জানালার সঙ্গে গলায় ওড়না পেচানোয় অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ইশা (১৩) পাহাড়তলী থানার সাগরিকা এলাকার পাঠাপাড়ার মৃত ইলিয়াছের মেয়ে। সে শেরশাহ এলাকার সৈয়দ আমিরুল ইসলামের বাসায় গৃহপরিচারিকার কাজ করত।

বায়েজিদ থানার এসআই একরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মায়ের সঙ্গে অভিমান করে ইশা আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা তাদেরকে জানিয়েছেন।

লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন এসআই একরাম। 

“লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারব এটা হত্যা নাকি আত্মহত্যা”।

সৈয়দ আমিরুল ইসলাম শেরশাহ এলাকার ডা. মাযহারুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৬টায় ইশাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।