২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো কোলাহলহীন রাজধানী

মোড়ে মোড়ে তীব্র যানজট আর দমবন্ধ করা ধূলাবালি অনেকটাই উধাও। রাস্তার দুই পাশের অধিকাংশ দোকানপাটে ঝুলছে তালা। পূজা-ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন বন্ধের পরও এমনই রাজধানীর চিত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 11:11 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ছুটির পর ঢাকার বাইরে থেকে লোকজনের আনাগোনা শুরু হলেও মাঝখানে বুধ ও বৃহস্পতিবার কর্মদিবসের পর আবার দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এখনো শুরু হয়নি মানুষের সেই ঢল।

তবে শুক্রবার বিকেলের পর থেকে রাজধানীমুখি মানুষের চাপ বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ঢাকার বাস-লঞ্চ টার্মিনালগুলোও বেশ ফাঁকা। প্রায় অলস সময়ই কাটছে পরিবহনকর্মীদের।

মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে এনা পরিবহনের টিকেট মাস্টার তোফাজ্জল জানান, বৃস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকামুখি মানুষের চাপ কম। শুক্রবার দুপুর নাগাদ এই চাপ বাড়তে পারে।

টার্মিনালে বগুড়াগামী টিআর ট্রাভেলসের কাউন্টারে দায়িত্বরত মহসিন মিয়া জানান, বৃহস্পতিবার মানুষ রাজধানীতে ঢোকা শুরু করলেও শুক্র ও শনিবার যাত্রীর চাপ থাকবে বেশি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলাচলকারী একে ট্রাভেলসের গাবতলী কাউন্টারের কর্মী জাহিদুল ইসলাম জানালেন, দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা থেকে বুধবার রাতে গাড়ি আসলেও তাতে যাত্রী ছিল কম। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার যাত্রীর চাপ বেশি থাকবে।

একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালেও। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ওয়াকিল নেওয়াজ বলেন, “ঈদের আগে লঞ্চ যাত্রীদের চাপ যেরকম দেখা যায় ফেরার ক্ষেত্রে এখনও সেরকম দেখা যায়নি। তবে আগামী দুই দিন চাপ বাড়তে পারে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গড়ুরুত্বপূর্ণ আর ব্যস্ত সড়কগুলোতে এখনো ছুটির আমেজ রয়ে গেছে। ছুটির মতোই এদিন রাস্তায় গণপরিবহন ছিল কম।

যাত্রাবাড়ীর আলীশ মিয়া কাউন্টার বাস না পেলেও রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ের মধ্যেই ফার্মগেটে পৌঁছে গেছেন বলে জানালেন। 

রাস্তার পাশের দোকানপাট বিশেষ করে বেশিরভাগ হোটেল-রেঁস্তোরা এখনো বন্ধ রয়েছে। তবে ধানমন্ডি-গুলশান-বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে কিছু রেস্টুরেন্ট খোলা রয়েছে।