তাঁতিবাজারে অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে তিনটি টিনশেড ভবন আগুনে পুড়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাঁতিবাজারে ৭ নম্বর রাজারদেউড়ি এলাকার একটি টিনশেডে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে টিনশেডের ভেতরে থাকা একটি প্লাস্টিক কারখানা, একটি বিউটি পারলার ও একটি দর্জি দোকান পুড়ে গেছে।
ওই সময় তিন প্রতিষ্ঠানে কেউ ছিল না জানিয়ে তিনি বলেন, আগুনে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগীরা জানান।
প্লাস্টিক কারখানাটির মালিক কামাল উদ্দিন, বিউটি পারলারের মালিক কিরণ বালা ও দর্জি দোকানের মালিক বাবুল দেবনাথ।
কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি। তবে এক হোল্ডিংয়ের মধ্যে তিনটি টিনশেড প্রতিষ্ঠান পুড়ে যায়।
