২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার শৌচাগারে বাবুর্চির লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শৌচাগার থেকে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 03:07 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আবু বকর মাতব্বর জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্বচন্দ্রা এলাকায় এপেক্স গ্রুপের একটি কারাখানায় লাশটি পাওয়া যায়।

মৃত মকবুল হোসেন (৪৫) এপেক্স কারখানায় বাবুর্চির চাকরি করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের মাইজবাড়ি এলাকায়। সপরিবারে ভাড়া থাকতেন পূর্বচন্দ্রা এলাকায়।

এসআই আবু বকর বলেন, “মকবুল মঙ্গলবার সকাল ৬টার দিকে কারখানার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে রান্না শেষ করার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

“অনেক খোজাঁখুঁজির পর কারখানার দোতলার একটি টয়লেটের ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ছাদে লোহার আংটার সঙ্গে ঝুলন্ত ছিল।”

লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।