২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরখানে হাত-পা বাঁধা গলিত লাশ

রাজধানীর উত্তরখান থেকে হাত-পা বাঁধা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 11:54 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উত্তরখানের উজামপুরের এক ডোবায় অজ্ঞাতপরিচয় লাশটি পাওয়া যায়।

উত্তরখান থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরণে জিন্স প্যান্ট ও আকাশি রঙের হাফ শার্ট ছিল।

“ওই ব্যক্তির গলায় ও মুখে গামছা পেচানো ছিল। কোমরের ওপরের অংশে অস্ত্রের আঘাত ছিল।

কমপক্ষে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে নুরুল বলেন, “লাশটি অনেকটা পচে গেছে।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।