২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় ঘূর্ণিঝড়ে স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মঙ্গলবার ঘূর্ণিঝড়ে ঘর চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই স্থানে আহত হন দুই পিতা-পুত্র।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

একই দিন সদর উপজেলায় বজ্রপাতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

কোটালীপাড়ায় নিহত আসলাম শেখ (১৩) হিরন গ্রামের সোহরাব শেখের ছেলে ও কাঠিগ্রাম মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন স্থানীয় এস্কেন্দার মোল্লা ও তার ছেলে রাজিব মোল্লা।

কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি ইবাদুল ইসলাম জানান, স্কুলছাত্র আসলাম বর্ষাপাড়া গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসেছিল।  

ঝড়-বৃষ্টির সময় মামার বাড়ির পাশে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের টিনশেড ঘরে আশ্রয় নেয়। ঝড়ে ঘরটি ভেঙ্গে পড়লে নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়।

আহত এস্কেন্দার মোল্লা এনসিএল এর স্টক ইয়ার্ড নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহারাদার।

সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে বজ্রপাতে নিহত হন স্কুলশিক্ষক ভোলা নাথ বিশ্বাস (৫৫)।

তিনি গোপালগঞ্জের খালিয়া ইউনাইটেড একডেমির শিক্ষক ছিলেন।

জালালাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোল্লা হোমায়েত উদ্দিন হিমু জানান, দুপুরে আকাশে মেঘে দেখে ভোলা নাথ মাঠে গরু আনতে যান।

এ সময় বজ্রপাতে মাঠের মধ্যেই তার মৃত্যু হয়।