২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া কলেজছাত্র খুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

রোববার সদর উপজেলার আনন্দসার গ্রামে নজরুল ইসলাম নামের এ ছাত্রের লাশ পাওয়া যায়।

নজরুল ফেনীর পশুরাম উপজেলার পূর্ব সাতকুটিয়া গ্রামের নবী উল্লাহর ছেলে এবং ভিক্টোরিয়া কলেজের স্নতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

ময়নামতি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নজরুল ইসলাম আনন্দসার গ্রামে লজিং থেকে ভিক্টোরিয়া কলেজে স্নাতক শ্রেণিতে লেখাপড়া করছিলেন।

সম্প্রতি তিনি পাশের বড়দৈল গ্রামে একটি বাসা ভাড়া নেন। গত বুধবার (১ অক্টোবর) নজরুল বাড়ি যাওয়ার কথা বলে বড়দৈলের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান।

এসআই সাইফুল আরো জানান, আনন্দসার গ্রামে নির্মাণাধীন একটি পাকা ভবনের সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ওই ট্যাংক থেকে নজরুলের লাশ উদ্ধার করে। তার হাত-পা বাঁধা এবং পেটে ছোরার আঘাত রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।