২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাসচাপায় কিশোরের মৃত্যু

পটুয়াখালীতে বাসচাপায় বাইসাইকেলআরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত কিশোরের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর থানার এসআই মোহাম্মদ ফেরদৌস জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার লাউকাঠী নদীর ব্রিজ এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

“পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের ওই বাস বেপরোয়া গতিতে পটুয়াখালী ব্রিজ পার হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইসাইকেলআরোহী ওই কিশোরকে চাপা দিয়ে পালিয়ে যান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই ফেরদৌস জানান, খবর পেয়ে স্থানীয়রা লেবুখালী ফেরিঘাটে বাসটি আটকে রেখে পুলিশে খবর দেয়। এ সময় চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।