খুলনায় বস্তিতে আগুনে পুড়ল ৩০ বসতঘর
কোরবানির ঈদের একদিন আগে খুলনা মহানগরীর নতুনবাজার এলাকার একটি বস্তিতে আগুনে পুড়েছে অন্তত ৩০টি বসতঘর। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বস্তিবাসীর ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা গোলাম রহমান।
তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা সোমবার উদযাপন করবে দেশবাসী। তার একদিন আগে আগুনে ঘর পুড়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসী।
