সূত্রাপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর সূত্রাপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশু মারা গেছে।
নিহত শারমিন জাহান মুমু (৭) সূত্রাপুরের নারিন্দা এলাকার ব্যবসায়ী জাহিদ হাসানের মেয়ে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজেদের বাসার ছাদ থেকে মেয়েটি পড়ে যায় বলে তার মা হালিমা বেগম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেজা কাপড় মেলে দিতে সকালে মেয়েকে নিয়ে বাসার ছাদে যান তিনি।
ছাদের রেলিং দিয়ে নিচে তাকাতে গিয়ে পিছলে পড়ে যায় মুমু। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
