২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ফেনীতে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

গ্রেপ্তার মো. সোলায়মান ভূঁঞা সুমন (৩০) সদর উপজেলার সহদেবপুর এলাকার বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার হাসানপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ শহরের সহদেবপুর এলাকা অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমনকে আটক করা হয়। তার দেহে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং দুইটি  গুলি উদ্ধার করা হয়েছে।"     

"দীর্ঘদিন ফেনীর সহবেদপুরে বসবাস করে সুমন বিভিন্ন অপকর্ম করে আসছিলো। স্থানীয়ভাবে সে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।"

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, "গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।"

এদিকে শুক্রবার ভোরে সোনাগাজী মডেল থানা পুলিশ ইকবাল হোসেন (২৮) নামে এক 'চিহ্নিত ডাকাত'কে গ্রেপ্তার করেছে।

ইকবাল সোনাগাজীর ছাড়াইতকান্দি এলাকার আবদুর রবের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. ছালেহ বলেন, "ইকবাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অপহরণ, সন্ত্রাস, ডাকাতি এবং পুলিশের ওপর হামলাসহ অন্তত ডজন খানেক মামলা রয়েছে।"