২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ২ বাইক আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 12:54 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেলাল হোসেন (৩৫) বেলকুচি উপজেলা যুবদলের প্রচার সম্পাদক। তিনি মুকন্দগাতি পশ্চিমপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।

আর আবুল কালাম আজাদ (৪৫) নামে অপর ব্যক্তি বেলকুচি থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কাজ করতেন। তিনি বেলকুচি উপজেলার রয়েল সরকারের ছেলে।

ওসি জানান, বেলকুচি থেকে সিরাজগঞ্জগামী মোটরসাইকেলটি মূলিবাড়ি মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় গাইবান্দা থেকে ঢাকাগামী সৈকত এন্টারপ্রাইজের একটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বেলাল মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আজাদেরও মৃত্যু হয়।

ওসি জানান, বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পলাতক। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় একটি মামলা হয়েছে।