২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দর্শনা জয়নগর সীমান্তে বাংলাদেশী এক যুবতীকে ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মেয়েটিকে (১৮) হস্তান্তর করে বিএসএফ।

চুয়াডাঙ্গার বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, সাত বছর আগে মেয়েটিকে ঢাকা বসুন্ধরা এলাকায় এক ব্যক্তির বাড়িতে কাজে পাঠিয়েছিলো পরিবারের লোকজন।

সেখানে ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে নিয়ে যায় পাচারকারীরা।

পাচারের ২ দিন পর নদীয়া জেলার চাপড়া এলাকার লেকজন পাচারকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে চাপড়া থানায় সোপর্দ করে। এরপর পুলিশ তাকে কৃষ্ণনগর সেফ হোমে পাঠায়।

পরে তার মায়ের অভিযোগের ভিত্তিতে দুই দেশের হাই কমিশনার পর্যায়ে যোগাযোগ হলে বৃহস্পতিবার দুপুরে বিএসএফ তাকে ফেরত দেয়।

এপতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম ও বিএসএফএর গেদে কোম্পানি কমান্ডার।

দামুড়হুদা থানার এএসআই আব্দুল হাই জানান, বিকেলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।