সুন্দরগঞ্জ পৌর মেয়র সাজু বরখাস্ত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক ওরফে সাজুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তিনি বলেন, "বিভিন্ন প্রকল্প ও দরপত্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) বিধান মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে প্যানেল মেয়র লুৎফর রহমানকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়। "
প্যানেল মেয়র লুৎফর রহমান বলেন, "২০১৩-১৪ অর্থবছরে বরাদ্দকৃত ৫১ লাখ টাকার বিপরীতে প্রকল্প গ্রহণ ও কোন প্রকার দরপত্র আহবান করেননি সাবেক মেয়র সাজু। অথচ ওই প্রকল্পের টাকা পৌরসভার নিজস্ব হিসেবে জমা রাখা হয়। পৌরসভার দশজন কাউন্সিলরের এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তদন্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়।"
গত বছর ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি ঘোষণার পর সুন্দরগঞ্জে চালানো তাণ্ডবের মামলার আসামি সাজু। তিনি ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ।
