২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মাদারীপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 02:25 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

মাদারীপুর থানার ওসি এমদাদ হোসেন জানান, রোববার বেলা ১২ টার দিকে উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লালমতি বেগম (৪০) মস্তফাপুর ইউনিয়নের মাডিভাঙ্গা গ্রামের কলম বেপারীর স্ত্রী।

আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ওসি এমদাদ বলেন, বরিশাল থেকে খুলনাগামী আরপি পরিবহনের একটি  বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লালমতি বেগম মারা যান।

দুর্ঘটনার পর বাসটিতে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।