প্রতিবন্ধীদের সকল পর্যায়ে প্রতিনিধিত্বের দাবিতে সমাবেশ
সকল পর্যায়ে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি) নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়নে গৃহীত সব প্রকল্প বাস্তবায়ন ও নীতি সংশ্লিষ্ট কমিটিতে প্রতিনিধিত্বের দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, আরসিডি’র সভাপতি রাশেদুজ্জামান চৌধুরী, পিএনএসপির সমন্বয়ক ইফতেখার মাহমুদ ও সদস্য আশিকুর রহমান, উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, নার্চার সেন্টার ফর ডিজ্যাবল্ড অ্যান্ড প্যারালাইজড’র চেয়ারম্যান নাসরি বাকি প্রমুখ।
প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন ও উন্নয়ন সংগঠন সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে।
