২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ৪০৮টি পূজা মণ্ডপের মধ্যে ৮২টি ঝুঁকিপূর্ণ

রাজশাহীর ৪০৮টি পূজা মণ্ডপের মধ্যে ৮২টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর জানান, জেলার ৯টি উপজেলায় এবার ৩৪১টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে ৭১টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) পূজা মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এসব পূজা মণ্ডপে তিন স্তুরের নিরাপত্তা থাকছে।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, নগরীর ৬৭টি পূজা মণ্ডপের মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ(গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নগরীতে সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারিও থাকছে।”

কয়েকদিন পর শুরু হচ্ছে শারদীয় দূর্গা উৎসব। রাজশাহীতে পূজা মণ্ডপগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সম্প্রতি বজায় রেখে উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের রাজশাহী বিভাগের সভাপতি অনিল কুমার সরকার।