২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে চাই বেতন-বোনাস

ঈদ ও পূজার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কাজের বিনিময়ে বেতন বোনাস পাবে এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এর জন্য দাবি জানাতে হয়। কারণ প্রতি ঈদেই দাবি জানানোর পরেও বহু কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পাওয়া থেকে বঞ্চিত হয়।

এছাড়া বক্তারা শ্রমিকদের বেতন বোনাস প্রদান, গরিব মানুষদের জন্য রেশনিং চালুসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান সরকারের প্রতি।

পরে একটি বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।

বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা বিমল কান্তি দাস, আব্দুল হাই শরীফ প্রমুখ।