না’গঞ্জ বারে নির্বাচন সম্পন্ন
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ নয়টি পদে বিএনপি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শুক্রবার ভোররাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে নির্বাচিত হন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী সাখওয়াত হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিত অন্যরা হলেন লাইব্রেরি সম্পাদক মাসুদা বেগম শম্পা, ক্রীড়া সম্পাদক আশরাফুল হক রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হক মমিন, সমাজসেবা সম্পাদক নুরুল আমিন মাসুম, আইনজীবী ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য গুলশান আরা কাজল, আল আমীন সাউদ ও নাজমুল আরেফিন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি একরামুল হক, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ কামাল হোসেন, আপ্যায়ন সম্পাদক সোহেল মিয়া, কার্যকরী সদস্য সোহেল আজাদ ও নজরুল ইসলাম।
