২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের গোপন বৈঠক: নারীসহ গ্রেপ্তার ৪০

ঝিনাইদহের কালীগঞ্জে গোপন বৈঠককালে ৩৮ নারীসহ জামায়াতের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:14 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকালে পট্টিতে পৌর জামায়াতের সাবেক আমির আব্দুস সবুরের বাসায় জামায়াতের মহিলা কর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে।

ঘটনাস্থল থেকে জামায়াতের কিছু সংখ্যক বই, পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আনোয়ার।

গ্রেপ্তারের পর থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।