২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার দুপুরে বাংলাবাজারের মমতাজ মার্কেটে এঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মুন্সী (৩০) ওই মার্কেটের নিরাপত্তাকর্মী ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াসিন ওই মার্কেটের হাউজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ইয়াসিন পিরোজপুরের জিয়ানগর উপজেলার আনোয়ার মুন্সীর ছেলে।