গাজীপুরে কভার্ডভ্যান চাপায় মা নিহত, ছেলে আহত
গাজীপুরে কোনাবাড়িতে কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে।
নিহত নবীরন বেগম ওরফে নয়া বানু (৪০) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার কুরবান আলীর স্ত্রী।
আহত মামুনকে (২৪) কোনাবাড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালনা মহাসড়ক থানার ওসি মো. শাহরিয়ার হাসান জানান, বেলা আড়াইটার দিকে কালিয়াকৈর থেকে মা ও ছেলে মোটরসাইকেলে করে গাজীপুরের কড্ডা এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তারা মহাসড়কে ছিটকে পড়ে যান। এসময় ওই কভার্ডভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান নবীরন বেগম।
দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
