২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ রেস্তোরাঁকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং সনদ না থাকায় চট্টগ্রামে পাঁচটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বিএসটিআই ও পুলিশের সহায়তায় এ অভিযান চালান।

আনিসুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার রাখার অপরাধে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী কোতোয়ালি মোড়ের হোটেল ক্যাফে জামান ও হোটেল নিউ জামানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ অনুসারে সনদ না থাকায় নিউ মার্কেট মোড় এলাকার হোটেল ডায়মন্ডকে পাঁচ হাজার, সদরঘাটের হোটেল ডিলাইটকে ১০ হাজার ও হোটেল সন্দ্বীপকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে বিএসটিআই ও মহানগর পুলিশ।