আমানসহ ৩ বিএনপি নেতা অভিযুক্ত
সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের মামলায় আমানউল্লাহ আমানসহ তিন বিএনপি নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম আতাউল হক বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক করে দেন।
এ মামলার বাকি দুই আসামি হলেন- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে মোট নয় জনকে।
আমানউল্লাহ আমান (ফাইল ছবি)
ওই সময় আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী সোহেল, নাজিম উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরো দুজন নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে ভিআইপি লাউঞ্জে ঢোকেন।
ঘটনার পরদিন শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক তোফাজ্জল হোসেন ভুঁইয়া তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো দুজনকে আসামি করে মামলা করেন।
২০১২ সনের ২১ জানুয়ারি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবদুল হাই সরকার তিন বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
